1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাতকে পশুর অবৈধ হাট উচ্ছেদ অভিযানে অবশেষে মাইকিং

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ৯.৪৭ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

প্রতিনিধিঃ
ছাতকের দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া বাজারে গরু-ছাগলের অবৈধ হাট উচ্ছেদ অভিযানে মাইকিং করা হয়েছে। এ পশুর হাট উচ্ছেদে বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। হাট উচ্ছেদ অভিযান করেন উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। আজ যাতে এখানে পশুর হাট না বসে সে জন্য বাজারে মাইকিং করে বলা হয়েছে। প্রসঙ্গত বুরাইয়া বাজারে অবৈধভাবে গড়ে উঠা এ পশুর হাট নিয়ন্ত্রণ করছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি। কোনো প্রকার ইজারা ছাড়াই গত এক সপ্তাহ ধরে বাজারে পশুর হাট বসিয়েছে তারা। গত বছর সরকারি অনুমোদন থাকলেও এ বছরে এখানে পশুর হাট বসানোর কোন অনুমোদন দেয়া হয়নি। ওই অবৈধ হাট বসানোর ফলে আশপাশের পশুর বৈধ হাটে এর নেতিবাচক প্রভাব পড়েছে। উচ্চ মূল্যে ইজারা গ্রহন করা উপজেলার জাউয়াবাজার, জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারসহ অন্যান্য পশুর হাট ইজারা গ্রহণকারী ব্যবসায়ীরা এ অবৈধ হাটের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওই কারনে রসুলগঞ্জ বাজার পশুর হাটের ইজারাদার সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে বুরাইয়া বাজারের পশুর অবৈধ হাট উচ্ছেদের নির্দেশনাও রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!