1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দিরাইয়ে অবৈধ বন্দুকসহ দুজন গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২০, ৪.২৯ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

দিরাই-শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে থানা পুলিশ অভিযানে অবৈধ একনালা বন্দুকসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত-রাতে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুলইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামে অভিযান চালিয়ে গ্রামের মৃত দোছ মোহাম্মদের পুত্র জিয়াউর রহমানের বাড়ী থেকে একনালা একটি অবৈধসহ তাকে ও একই গ্রামের ফজর মোহাম্মদের পুত্র জমিল মিয়াকে গ্রেফতার করে। দিরাই থানার এসআই জিয়া বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৮ সালের আমস্ এ্যাক্ট ১৯-এ ধারায় মামলা দায়ের করে আজ (বুধবার) সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে টার দিকে রায়বাঙালি গ্রামে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ একটি বন্দুকসহ জিয়াউর রহমান ও জামিল নামে দুজনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুজনসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গ্রামের সাবেক ইউপি সদস্য মনু মিয়া ও জাহির আলীর লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, ধারণা করা হচ্ছে মারামারির উদ্দেশ্য অস্ত্র সংগ্রহ করা হয়েছে। তাদেরকে আজ (বুধবার) আদালতে সোপর্দ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!