1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে সংঘর্ষে নিরপরাধ লোকদের হয়রানি না করতে হিন্দু নেতৃবৃন্দের আহ্বান

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২০, ৯.১৭ এএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে একটি সংঘর্ষের ঘটনায় নিরপরাধ লোকদের হয়রানি না করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক(অবঃ) হরিদাস রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পূজা উদযাপন পরিষদের পৌর সভাপতি মহন্ত কুমার রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বাবুল পাল, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক স্বপন পালসহ নেতৃবৃন্দ বলেন, গত ১০ মে রাতে শহরের তাতিকোনা এলাকার একটি কালীমন্দিরসহ কয়েকটি হিন্দু বসত-বাড়িতে স্থানীয় দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও নারী-পুরুষ নির্বিচারে মারধোর করে। এ ঘটনায় ঘটনাকারীদের নাম উল্লেখ করে থানায় একটি মামলাও দায়ের করা হয়। পরদিন ১১ মে দুপুরে এমন ন্যাক্কারজনক ঘটনা সরজমিনে পরিদর্শন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমানসহ উপজেলা পর্যায়ের প্রশাসনের ও পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তারা। ওই মামলা বর্তমানে আদালতে বিচারাধিন রয়েছে। ন্যায় বিচারের স্বার্থে ঘটনার সুষ্ট তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান নেতৃবৃন্দ। পাশাপাশি কোন নিরপরাধ ব্যক্তি যাতে অযথা হয়রানীর শিকার না হয় এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন নেতৃবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!