1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

কৃষকের ধান কেটে দেওয়ায় জুবের আহমদ অপুকে সম্মাননা দিল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জুলাই, ২০২০, ৫.৪৮ পিএম
  • ৪৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
গত বৈশাখ মাসে করোনকালীন সময়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে হাওরের অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার স্বীকৃতি স্বরূপ সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ২৭ জুলাই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভা শেষে জুবের আহমদ অপুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। অনুষ্ঠানে প্রদর্শিত রেপ্লিকায় জুবের আহমদ অপু কর্তৃক নেতাকর্মীদের নিয়ে হাওরের ধানকাটার একাধিক ছবি প্রদর্শিত হয়। হাওরের অসহায় কৃষকের পাশে থেকে তাদের ধান কেটে দেওয়ায় শীর্ষ নেতৃবৃন্দ জুবের আহমদ অপুকে অভিনন্দন জানান।
স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান কেন্দ্রীয় আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউতে সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনাসভা শেষে উপস্থিতিদের উদ্দেশ্যে হলরুমে বড় পর্দায় একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এতে সারাদেশের স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ কর্তৃক সাধারণ মানুষের পাশে থেকে সহায়তার দৃশ্য স্থান পায়। এতে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু কর্তৃক দলীয় নেতাকর্মীদের নিয়ে গত বৈশাখে বিভিন্ন হাওরে ধানকাটার একাধিক ছবি প্রদর্শিত হয়। কৃষকের পাশে থেকে কাজ করায় জুবের আহমদ অপুসহ তৃণমূল স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সবসময় দেশের মানুষের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান নেতৃবৃন্দ।
জুবের আহমদ অপু বলেন, জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে আমরা গত বৈশাখে করোনাকালে হাওরের অসহায় কৃষকের ধান কেটে দিয়েছিলাম। প্রতিটি উপজেলায়ই আমরা বিভিন্ন হাওরে ধান কেটে কৃষক ও শ্রমিকদের উৎসাহ দিয়েছি। আমার প্রাণের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ উপলক্ষে সম্মাননা পুরষ্কার প্রদান করায় আমি কৃতজ্ঞ। আমি আজীবন আওয়ামী আদর্শ বুকে ধারণ করে মানুষের পক্ষে কাজ করে যাব।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!