1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ

হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে উপজেলা আ.লীগের ক্ষোভ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭, ৪.২৬ এএম
  • ৭৬৯ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাধের কাজে ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বুধবার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্য্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দরা বলেন, হাওর রক্ষা বাধঁগুলোর কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাঁধের কাজ সমাপ্ত হয়নি । পাশাপাশি যে বাঁধগুলো হয়েছে তাও অনেকটা নি¤œমানের। নেতৃবৃন্দ হাওরের বাঁেধের কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য ঠিকাদার ও পিআইসিদের প্রতি অনুরোধ জানান।
জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও সাংবাদিক গোলাম সারোয়ার লিটন, উপজেলা আওয়ামী লীগ কৃষি ও সমবায় সম্পাদক খেলু মিয়া, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম সেলিম আখঞ্জী, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম, রাজন চন্দ প্রমুখ।
সভা শেষে আগামী শনিবার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ হাওরের বাঁধগুলো পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!