1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জুলাই, ২০২০, ৮.৪৫ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জের বিনাজুরা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে ফেনারবাঁক ইউনিয়নের বিনাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন তিনি।

বিদ্যুতায়ন সভায় সভাপতিত্ব করেন ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার। সিন্ধু ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিনাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা তালুকদার।

লক্ষী নারায়ণ তালুকদারের গীতা পাঠে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী হেমায়েত হোসেন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজুয়ানুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী তালুকদার, সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, ইউপি সদস্য অজিত সরকার, রাহুল পুরকায়স্থ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন বিনাজুরা গ্রামবাসী ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রতন বলেন, ‘আমরা চলেছি এগিয়ে যাওয়ার গতিতে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন অগ্রগতির দ্রুত ধারায় এগিয়ে চলেছে। হাওরাঞ্চলের মানুষও যাতে বিদ্যুৎ পায়, সেজন্য প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক। যাঁর আন্তরিকতায় আপনারা আজ বিদ্যুৎ পেয়েছেন। ধীরে ধীরে আরও অনেক কিছু পাবেন। এজন্য একটু ধৈর্য্য ধরতে হবে। আজ আপনাদের বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার দিন। আজ বিদ্যুৎ পেয়েছেন, আগামীতে আপনাদের সকল আকাঙ্ক্ষা পূরণ করা হবে। হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে অনেক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। আপনারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি ভালো থাকলে আপনারা ভালো থাকবেন।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!