1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বিআরটিসির অনিয়ম শক্তভাবে নিয়ন্ত্রণ জরুরি : কাদের

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুলাই, ২০২০, ৪.৪২ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অনিয়ম শক্তভাবে নিয়ন্ত্রণ করা জরুরি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদ যাত্রায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোরও আহ্বান জানান তিনি।

আজ শনিবার সকালে বিআরটিসি’র প্রধান কার্যালয়ে ঈদ সার্ভিস উপলক্ষে বিআরটিসির গৃহিত পদক্ষেপ ও দিক-নির্দেশনামূলক আলোচনা সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিসির সমস্যা শ্রমিক-কর্মচারীতে নয়, ডিপো কেন্দ্রিক যে অনিয়ম তা শক্তভাবে নিয়ন্ত্রণ জরুরি।’

বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘কর্মকর্তা কর্মচারীদের সততা নিষ্ঠা ও দেশ প্রেম নিয়ে কাজ করতে হবে।’

অনিয়মের বিরুদ্ধে সরকারের যে অবস্থান তা স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়।’

সভায় ঈদ পূর্ববর্তী এবং পরবর্তী যাত্রায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর জন্য পরিবহন মালিক-শ্রমিকদের অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি ঈদের পর কোনরুপ শৈথিল্য না দেখিয়ে কড়া নজরদারির জন্য জেলা পুলিশ, হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

দুর্যোগ ও সংকটের সাহসী নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয়ে নিবিড়ভাবে মনিটর করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার হাত ধরেই দেশে স্থাপিত হয়েছে হাজার হাজার কমিউনিটি ক্লিনিক। চিকিৎসা সেবা জণগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন জেলায় স্থাপন করেছে মেডিকেল কলেজ এবং বিভাগীয় পর্যায়ে স্থাপন করা হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়।’

তিনি বলেন, ‘দেশের মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি দেশের সঙ্গে মিলিয়েছেন তার নিজের জীবনের আশা আকাঙ্খা, সংকটে তিনি আস্থার প্রতীক।’

করোনা থেকে মুক্তির আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘আস্থার সঙ্গে মনোবল দৃঢ় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রাখতে হবে, তাহলেই করোনার এ অমানিশা কেটে আবারও আমরা চিরচেনা সতেজ পৃথিবীতে, পরিচিত কোলাহলে ফিরতে পারবো।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!