1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জে এসএম জাকির হোসাইনের আগমন উপলক্ষে ছাত্রলীগ নেতা তপুর মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপডেট টাইম :: বুধবার, ৮ মার্চ, ২০১৭, ৩.০৬ পিএম
  • ৫৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আগামী ১১ মার্চ জেলা সম্মেলনকে স্বাগত ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের আগমন উপলক্ষে সুনামগঞ্জ শহরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সমাজ সেবা সম্পাদক হাবিব আল হাসান তপুর পক্ষ থেকে এ মোটর শোভাযাত্রা বের করা হয়।
সুনামগঞ্জ শহরের কাজিরপয়েন্ট থেকে নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ করে কাজিরপয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়।
জেলা ছাত্রলীগের প্রথম সদস্য রাজীব সেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ রিজেন, মাসরুর কবির আনাস, আক্তারুল আলম, ছাত্রলীগ নেতা আবু সালেক, ইমরান আহমদ, আলম আহমদ, সৌরব, মারুফ আহমদ, নাহিন হক, জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক তাহের আহমদ মন্টি, সহ সম্পাদক মোহাইমিনুল ইসলাম শিমুল, লক্ষণশ্রী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সামিউল রহমান শাহিন, জেলা ছাত্রলীগ নেতা তারেক আহমদ, দেলোয়ার হোসেন ফরহাদ, ফুজায়েল আহমদ জনি, মঈন আল জিহাদি, ইউসুফ, ফাহিম ফয়সল মাহিন, তমাল প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা, হাবিব আল হাসান তপু কে আসন্ন সম্মেলনে সভাপতি হিসেবে মনোনিত করার জন্য জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও কেন্দ্রীয় ছাত্রলীগের এস এম জাকির হোসাইনের কাছে দাবি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!