1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে নগদ অর্থ, সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ১১.১৭ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও আদিবাসি দরিদ্র জনগোষ্ঠির মধ্যে নগদ অর্থ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দেয়া এসব বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের উদ্যোগে উপজেলার ইসলামপুর ইউনিয়নের আদিবাসি পল্লী ধনী টিলায় নারী শিক্ষার্থীদের ৩০টি বাইসাইকেল, ১শ শিক্ষার্থীকে প্যাকেজ শিক্ষা উপকরণ ও ১শ বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং ৫০ জন গরীব আদিবাসিকে নগদ ৫ হাজার করে আড়াই লক্ষ টাকা ও আরও ৫০ জন গরীব আদিবাসিকে নগদ ৪ হাজার করে ২ লক্ষ টাকা প্রদান করা হয়। আনুষ্ঠানিক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, বর্তমান সরকার দেশের আদিবাসীদের কল্যানে অত্যন্ত আন্তরিক। ক্ষুদ্র এ জনগোষ্ঠির শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ করে দিতে সরকার নগদ অর্থ, শিক্ষা উপকরণসহ সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের অন্যান্য শিক্ষার্থীদের মতো আদিবাসি শিক্ষার্থীরাও যাতে রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি আদিবাসি সম্প্রদায়ের জন্য একটি শ্বশানঘাট নির্মাণ ও তাদের কালিমন্দির সংস্কার করে দেয়ার আশ্বাস দেন। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। আদিবাসি সম্প্রদায়ের নেতা স্বপন কুমার সিংহের সভাপতিত্বে ও নিশি কান্তি সিংহের পরিচালনায় অনুষ্ঠিত বিতরণী সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির। এসময় সহকারী কমিশনার (ভ’মি) তাপস শীল, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জহির হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. পারভীন সুলতানা, ওসি তদন্ত মঈন উদ্দিন, পিআইও কেএম মাহবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রজত কান্তি দাস, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, ইউপি সদস্য সুনু মিয়া, লাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক আব্দুল আহাদ ইসলামপুর ইউনিয়নের ইছামতি বাজারে বন্যার্তদের মধ্যে ত্রান বিতরণ করেছেন। বিকেলে জেলা প্রশাসক ছাতক উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!