1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

অসহায় মানুষের পাশে সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ৯.১১ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
করোনাকালে অন্যান্য জনপ্রতিনিধিদের বেশিরভাগই নিজেদের গুটিয়ে রেখেছেন নিরাপদে। এন ৯৫ মাস্কসহ নানা সুরক্ষা সামগ্রী নিয়ে কোন কোন জনপ্রতিনিধি হঠাৎ হঠাৎ মানুষকে সহায়তা করছেন। কিন্তু পৌর মেয়র নাদের বখত করোনার শুরু থেকেই সাধারণ মাস্ক পড়ে জনগণের পাশে থেকে নানাভাবে কাজ করছেন। দুর্যোগে জনগণের পাশে শুরু থেকেই অক্লান্ত কাজ করে যাচ্ছেন তিনি। সরকারি ত্রাণের স্বচ্ছ বণ্ঠনসহ নিজের ব্যক্তিগত তহবিল থেকেও তিনি সাধ্যমতো সহায়তার কাজ করে যাচ্ছেন। বন্যা ও করোনায় নাজেহাল পৌরবাসীর পাশে থেকেই ত্রাণ সহায়তাসহ তাদেরকে মানসিক শক্তি জুগাচ্ছেন তিনি। ফলে সাধারণ মানুষরা তার অকৃত্রিম কাজের প্রশংসা করছেন।
সম্প্রতি সুনামগঞ্জ শহরের মানুষ তিনদফা বন্যায় নাজেহাল হন। অসহায় মানুষজন আশ্রয় নেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। পৌর মেয়র নাদের বখত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার নিয়ে পাশে দাড়ান তিনি। বানভাসীদের হাতে তুলে দেন রান্না করার খাবার। তাছাড়া বন্যা ও করোনা উপলক্ষে সরকারি যত বরাদ্দ দেওয়া হয়েছে তা যাতে যথাযতভাবে অসহায় মানুষের কাছে পৌছে সে জন্য তিনি কাউন্সিলরদের বিশেষ নির্দেশনা দিয়ে রেখেছেন। যার ফলে প্রতিটি তালিকাতে স্বচ্ছতাসহ পুরো বরাদ্দ বণ্ঠনে নিজে তদারকি করছেন তিনি। এতে প্রকৃতদের বঞ্চিত হওয়ার আশঙ্কা কমেছে বলে জানিয়েছেন রাজনীতি সচেতন মানুষজন। তাছাড়া তার ঘনিষ্টজনরা জানিয়েছেন তিনি করোনা ও বন্যাকালে একদিনও ঘরে বসে থাকেননি। প্রতিদিনই বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে মানুষের খবর নিচ্ছেন। তাদের মানসিক ভরসা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছেন।
পৌর মেয়র নাদের বখত বলেন, আমি শুরু থেকেই ত্রাণ বিতরণে স্বচ্ছতার আশ্রয় নিয়েছি। দায়িত্বপ্রাপ্তদের বলেছি যাতে স্বচ্ছতার সঙ্গে তালিকা করা হয়। আমি জনগণকে কথা দিয়েছিলাম তাদের আমানত খেয়ানত করবনা। যত বড় দুর্যোগই আসুক আমি তাদের পাশে থেকে কাজ করে যাব। এটা জনগণকে দেওয়া অঙ্গিকার আমার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!