1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে সুরমার পানি কমেছে, কমেছে বৃষ্টিপাতও

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ১০.৩৬ এএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিছুটা কমেছে। তবে এখনো বিপৎসীমার ২১ সে.মি.উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহষ্পতিবার সকাল ৯টায় সুরমার পানি বিপৎসীমা ৭.৮০ অতিক্রম করে বিপৎসীমার ৮.০১ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১০০ মি.মিটার।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৭ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বৃহষ্পতিবার সকাল ৯টায় পানি ১৬ সে.মিটার কমেছে। তাছাড়া বুধবার ১২০ মি.মিটার বৃষ্টিপাত হলেও গত ২৪ ঘন্টায় ২০ মি.মিটার বৃষ্টিপাত কমেছে। এদিকে পানি কমলেও এই পানি নি¤œাঞ্চলে চাপ তৈরি করায় মানুষের দুর্ভোগ বেড়েছে। জেলা প্রশাসন বন্যার্তদের জন্য প্রায় ২৫০টি আশ্রয় কেন্দ্র খুলেছে। এই আশ্রয় কেন্দ্রে বানভাসী মানুষেরা এসে আশ্রয় নিয়েছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, আমাদের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আজ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। পরে পানি কমতে পারে। তবে গতকালের তুলনায় আজ বৃষ্টিপাত কমেছে। সুরমার পানিও বিপৎসীমার নিচে রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!