1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দেশে আরও ৪১ জনের প্রাণ গেল করোনায়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ৪.৫৬ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৭০৯ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ৩ হাজার ৫৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১০ হাজার ৫১০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪১ জন এবং মোট সুস্থ ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৪৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে পূর্বের নমুনাসহ ১২ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ১০ হাজার ৫১০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৭০ শতাংশ।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৪১ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ৭ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৭০৯ জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ১৩৮ জন আর নারী ৫৭১ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪১ জন এ পর্যন্ত সুস্থ ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৮২ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বয়স বিভাজনে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৭ জন এবং ৮১-৯০ বছরের ২ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩১ জন এবং বাড়িতে ১০ জন মারা গেছেন।
ডা. নাসিমা আরও জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১৫ জন করে, রাজশাহী ও খুলনায় ৫ জন করে এবং রংপুরে একজন মারা গেছেন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ৩২০ জন, চট্টগ্রামে ৬৮৮ জন, রাজশাহী ১৪৯, খুলনায় ১৭৮ জন, বরিশালে ১০০ জন, রংপুরে ৯১, সিলেটে ১২৫ এবং ময়মনসিংহে ৫৮ জন মারা গেছেন।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!