হাওর ডেস্ক ::
প্রাণঘাতী করোনা মোকাবেলায় বিশ্বে জুড়ে দেড় শতাধিক করোনার ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। তবে সবার চেয়ে এগিয়ে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। আগামী সেপ্টেম্বরের মধ্যেই করোনার ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন গবেষকরা।
যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য ,ব্রাজিলের মোট ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের ওপর ভ্যাকসিনটির ট্রায়াল প্রায় শেষের পথে। সোমবার মানবদেহে ট্রায়াল সম্পর্কিত ফলাফল প্রকাশ করা হবে। লন্ডনের বার্কশায়ার রিসার্চ এথিক্স কমিটির চেয়ারম্যান ডেভিড কার্পেন্টার জানান, নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে পরীক্ষা নিরীক্ষা। নির্দিষ্টভাবে কোন তারিখ বলা সম্ভব না তবে মোটামুটি সেপ্টেম্বরের শুরুর দিকেই মিলতে পারে করোনার ভ্যাকসিন। যথেষ্ঠ পরিমাণ যেনো সরবরাহ করা যায় সেই লক্ষ্যে আগাচ্ছে উৎপাদনকারী সংস্থাগুলো।
এরই মধ্যে ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষের পথে। ড.সারাহ গিলবার্ট বলছেন, করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সফল হয়েছে এই টিকা। একাধিক পরীক্ষায়ও তার প্রমাণ মিলেছে।