1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ধর্মপাশায় হাওরে নৌকাডুবিতে বাবা-মেয়ে নিখোঁজ

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুলাই, ২০২০, ১০.৩৮ এএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার শয়তানখালি হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে বাবা ও মেয়ে নিখোঁজ হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। রবিবার সকাল ৯টা পর্যন্ত তাদের খোঁজ মিলেনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা গ্রামের সামাল উদ্দিন (২৫) ও তার তিন বছরের মেয়ে তানজিনা আক্তারকে নিয়ে শনিবার রাত ৮টার দিকে পার্শবর্তী জামালগঞ্জের আমানীপুর গ্রামে নিকটাত্মীয়ের বাড়িতে আসছিলেন। এ সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

নৌকার ৬ যাত্রীর মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাবা ও মেয়ে নিখোঁজ থাকেন। স্থানীয়রা তাদের উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হন। রবিবার সকাল থেকে স্থানীয়রা আবারও চেষ্টা চালাচ্ছেন।

ধর্মপাশা থানার ওসি দেরোয়ার হোসেন বলেন, রবিবার সকাল ৯টা পর্যন্ত বাবা ও মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!