1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক রেলওয়ের নিরাপত্তা প্রহরী খুনের ঘটনায় আরেকজন গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৯.২৪ এএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে রেলওয়ের নৈশ প্রহরী ফখরুল আলম খুন ও গোদামের মালামাল লুটের ঘটনায় পুলিশ গুলজার আলী গুনজর নামের আরেক আসামীকে গ্রেফতার করেছে। গত ২৯ জুন রাতে ফখরুল আলমকে গোদামে দায়িত্বরত অবস্থায় খুন করে গোদাম থেকে মালামাল চুরি করে নেয় একটি সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। ছাতক থানার এসআই হাবিবুর রহমান ক’দিন আগে ঘটনায় জড়িত ৩ জন আসামী গ্রেফতার করেছেন। শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকা থেকে এ ঘটনায় জড়িত ও ডাকাতি সহ বিভিন্ন মামলার আসামী গুলজার আলী গুনজর (৪৫) কে গ্রেফতার করা হয়। সে ছাতক পৌরসভার বাশখালা গ্রামের মফিজ আলীর পুত্র। এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। আসামী গুলজার আলী গুনজর সুনামগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!