1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বিজনেস ম্যানেজমেন্ট ও ফিনান্স বিষয়ে লন্ডনে কৃতিত্ব অর্জন ছাতকের আরমান শাহজীদের

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৫.০০ পিএম
  • ৩৫২ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
বিজনেস ম্যানেজমেন্ট ও ফিনান্স বিষয়ে লন্ডনে কৃতিত্বপুর্ণ ফলাফল অর্জন করেছে ছাতকের আরমান মোঃ শাহজীদ। আরমান ছাতকের পরশপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ সুজন মিয়া শাহজীদ ও ডাইভিং ইনস্টাক্টর এন্ড বিজনেস ওম্যান আলেয়া শাহজীদের প্রথম সন্তান। যুক্তরাজ্যে বিজনেস ম্যানেজমেন্ট এবং ফিনান্স বিষয়ে অনার্স (সম্মান) ডিগ্রি পরীক্ষায় ফাস্টক্লাস পেয়ে উত্তীর্ণ আরমান শাহজীদ দেশ-বিদেশে পিতা-মাতার জন্যে বয়ে এনেছে আশানুরূপ মর্যাদা। সুজন-আলোয়া দম্পতির ৩ ছেলে ও ১মেয়ের মধ্যে
আরমান মোঃ শাহজীদ প্রথম সন্তান। খ্যাতিনামা এই পরিবার প্রতিষ্ঠিত বাংলাদেশে রয়েছে বিভিন্ন আর্তসামাজিকমুলক কার্যক্রম। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছাতকের আরব কুঞ্জ, চেচান আরব-তারা শান্তি নীলয় এতিমখানা, জাউয়াবাজার ইউনিয়নের কপলায় কাজী রেজিয়া নুর দাখিল মাদরাসা, নতুনবাজার(ধারন) বহুমূখী উচ্চ বিদ্যালয়ে কাজী রেজিয়া নুর ভবন ও ধারনবাজারের মুক্তিযোদ্ধা সংসদ ভবন, দোলারবাজার ইউনিয়নের চানপুরে হযরত আবু বক্কর (রাঃ) জামে মসজিদ, ইসলামপুর ইউনিয়নের নোয়াকুটে হযরত উসমান (রাঃ) জামে মসজিদ, ধর্মীয় সম্প্রতির বন্ধন হিসেবে হিন্দু সস্প্রদায়ের জন্যে পরশ পুরে মন্দির এবং দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুরে আরমান মোঃ শাহজীদের দাদা মরহুম হাজী নুর উল্লাহ তালুকদারের নামে “হাজি নুর উল্লাহ তালুকদার উচ্চ বিদ্যালয়” ও কান্দাগাও গ্রামে হযরত ওমর (রাঃ)জামে মসজিদ। এছাড়াও অসহায় লোকজনকে ঘর-বাড়ী নির্মানসহ বিভিন্ন প্রতিস্টান ও সামাজিক অঙ্গনে আরমান পরিবারের উল্লেখযোগ্য অবদান রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে এমএসসি ব্যাংকিং এবং ফিনান্সে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হয়ে আরমান একই সাথে সানটান্ডার ব্যাংকের ফিনান্স এডভাইজার হিসাবে কাজ করছে। আরমান মোঃ শাহজীদ পরিচালিত ব্যবসা প্রতিস্টান গুলো হচ্ছে, ম্যানিজিং ডাইরেক্টার শাহজীদ ইনভেস্টমেন গ্রুপ লিঃ,ম্যানিজিং ডাইরেক্ট নুর প্রপাটি লিঃ, ম্যানিজিং ডাইরেক্ট ওপেন অডারিং লিঃ এবং ইন্ডিয়া ভিলিজ লিঃ। সন্তানের উজ্জ্বল ভবিষ্যত কামনায় সবার দোয়া কামনা করেছেন মাতা-পিতা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!