1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হলো আরো ৩৫ জনের

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২০, ১২.১৪ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আরো ৩৫ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই গেজেট বাতিল করা হয়েছে।

যে ৩৫ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হয়েছে তারা হলেন পাবনার মো. ইসরাইল, মো. জাহাঙ্গীর আলম, মো. ইয়াকুব আলী, মো. আকতার আলী রাঙ্গা, মো. আমিরুজ্জামান খান খোকা ও মো. আবু তাহের, মো. ফজলুর রহমান, মো. নওশের আলী, মো. আ. জলিল শেখ, মো. আজিজুর রহমান ও মো. মজিবুর রহমান।

কুমিল্লার শামছুল হক, ঠাকুরগাঁয়ের আব্দুর রহমান, নরসিংদীর মো. সিরাজুল ইসলাম, ফরিদপুরের সুশীল কুমার পাল, নওগাঁর মো. আনিসুর রহমান ও লক্ষীপুরের মো. আবুল কালামের গেজেট বাতিল করা হয়েছে।

নারায়ণগঞ্জের মো. আবুল কালাম, আব্দুর রহমান, মো. আলী হোসেন, মো. শাহাব উদ্দিন, মো. লিয়াকত আলী, মো. আলী, আব্দুল বাতেন, মো. ইছাক মিয়া, মো. নূর মোহাম্মদ মোল্লা, মো. গিয়াস উদ্দিন, খন্দকার আবু জাফর, মো. কামাল হোসেন ও মো. শফিকুর রহমান বেপারীর মুক্তিযোদ্ধা গেজেটও বাতিল হয়েছে।

গেজেট বাতিলের তালিকায় আরো রয়েছেন চাঁদপুরের সুলতান আহাম্মদ তপাদার ও মো. ইলিয়াস খান।

এর আগে বিমান বাহিনী ও বিজিবির এক হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে বলে গত ৭ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!