1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ছাতকে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ৯.৩৬ এএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ছাতক উপজেলায় বৃক্ষরোপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করে উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। সিলেট বন বিভাগের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ছাতকে বন বিভাগের দেয়া ২০ হাজার ও উপজেলা পরিষদের ৩০ হাজারসহ মোট ৫০ হাজার গাছের চারা উপজেলার ১৩ ইউনিয়নে বিতরণ ও রোপন করা হবে বলে জানা গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!