1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে আবারো বন্যার্তদের ঘাটে ইউপি চেয়ারম্যান বিল্লালের ত্রাণের নাও

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ৮.২২ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
দ্বিতীয় দফা বন্যায় ক্ষতিগ্রস্থ উত্তর খুরমা ইউনিয়নের কর্মহীন, পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ। সোমবার থেকে দু’দিনে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ নাৌকা ভর্তি ত্রাণ সহায়তা নিয়ে ইউনিয়নের আমেরতল, ছোটবিহাই, বড়বিহাই, মৈশাপুর, দাহারগাও, রাজারগাও, তকিরাই, নোয়াগাও, রুক্কা, গদারমহল, চলিতারবাগ, ঘাটপাড়, গাবুরগাও, রসুলপুরসহ বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। বন্যার্ত পানিবন্দী মানুষের খোঁজ-খবর নিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। গত দু’দিনে এসব গ্রামের পানিবন্দী ১ হাজার পরিবারের মধ্যে চিড়া, মুড়ি, গুড়ো দুধ, চিনি, চা-পাতা, বিস্কুট, গুড়, সুজি ও দিয়াশলাই বিতরণ করেন। ত্রাণসামগ্রী বিতরণকালে সাথে ইউপি সদস্য আব্দুল হামিদ, শামসুল হুদা, স্থানীয় হাজী আমির উদ্দিন, কামাল হোসেন, খায়রুল হুদা, আমির আলী, চমক আলী, আব্দুস ছালাম, হারুল মিয়া, ইকবাল হোসেন, শামীম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!