1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

করোনা : প্রবীণদের নমুনা বাসা থেকে সংগ্রহের নির্দেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ১২.৩৫ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর ঝুঁকি এড়াতে প্রবীণ অর্থাৎ ৫০ বছরের বেশি বয়সী মানুষের নমুনা বাসা থেকে সংগ্রহের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।
কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত চিঠিতে বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে জানানো হয় যে, প্রবীণরা কোভিড-১৯ আক্রান্ত হচ্ছে বেশী এবং বিভিন্ন কারণে তারা কোভিড পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের স্থানে যেতে সক্ষম হচ্ছেন না। যার ফলে প্রবীণদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। এজন্য তাদের সহজভাবে অথবা বিশেষভাবে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করা এবং সম্ভব হলে বাড়ি থেকে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা প্রয়োজন।

‘এমতাবস্থায় প্রবীণ (৫০ বছর থেকে তদুর্ধ্ব) ব্যক্তিদের করোনা পরীক্ষার জন্য বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

৭২ ঘণ্টার মধ্যে নমুনার ফল
পৃথক চিঠিতে জানানো হয়, কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেওয়া থেকে পরীক্ষার ফলাফল পাওয়া পর্যন্ত অনেক বেশি সময় লেগে যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষার ফল দ্রুত রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানোর ব্যবস্থা একান্ত প্রয়োজন।

চিঠিতে, নমুনা পরীক্ষার ফল দ্রুততম সময়ে (৭২ ঘণ্টার মধ্যে) আইইডিসিআরে পাঠানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে।

প্রসূতি মায়েদের আলাদা ইউনিট
বিভিন্ন সরকারি হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত ও আক্রান্ত নন, এমন প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট গঠনে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শে প্রসূতি মায়েদের জন্য সরকারি হাসপাতালে (২৫০ শয্যা বিশিষ্ট) পৃথক কোভিড ইউনিট প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শামীমা নাসরীন স্বাক্ষরিত আরেক চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!