1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দেড়শ বন্যার্তদের আশ্রয় ও খাবার দিচ্ছেন আ.লীগ নেতা রোমেন ও আরজ আলী

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জুলাই, ২০২০, ৬.৩৭ পিএম
  • ৪৫২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
বন্যার্ত মানুষের আশ্রয়ের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর এডভোকেট ড. খায়রুল কবির রোমেন ও তার ব্যবসায়িক সহযোগী যুক্তরাজ্যপ্রবাসী ও লন্ডন যুক্তরাজ্য যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আরজ আলী। বন্যার্ত অসহায় ও হতদরিদ্র মানুষকে শুধু আশ্রয়ের জন্য প্রতিষ্ঠান খুলেই দেননি তারা গত চারদিন ধরে দুই বেলা রান্না করা খিচুরি এবং ভাত-সব্জিও বিতরণ করছেন তাদের মধ্যে। সুনামগঞ্জ শহরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘আকিয়া ডিজাইন’ প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় বর্তমানে ওই বিভিন্ন এলাকার ১৫০জন বন্যার্ত আশ্রয় নিয়েছে।
গত ১২ জুলাই বিসিক পার্শবর্তী কালিপুর, গণিপুর, ওয়েজখালি, মল্লিকপুরসহ বিভিন্ন এলাকা নিমজ্জিত হয়। এতে অসহায় ও হতদরিদ্র পরিবারের অনেক মানুষের ঘরবাড়ি তলিয়ে যায়। তারা বিপাকে পড়ে। অনেকেই আশ্রয় নেয় বন্যাশ্রয় কেন্দ্রে। অনেকে আশ্রয় না পেয়ে চলে আসে বিসিকে আকিয়া ডিজাইন ফ্যাক্টরিতে। খবর পেয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আরজ আলী ও পরিচালক ড. খায়রুল কবীর রোমেন দ্বিতীয় তলায় বন্যার্ত মানুষের আশ্রয়ের জন্য ছেড়ে দেন। ওই দিন রাত থেকেই তারা ১৫০ পরিবারকে রান্না করা খিচুরি, ভাত-সব্জি-ডাল বিতরণ করছেন। দুর্যোগের সময় বন্যার্ত মানুষেরা আশ্রয় ও খাবার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের দুই নেতার প্রতি।
আকিয়া ডিজাইনের চেয়ারম্যান আরজ আলী ও পরিচালক এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন বলেন, বন্যার্ত অসহায় ১৫০জন মানুষ চারদিন আগে আমাদের ফ্যক্টরিতে আশ্রয় নিয়েছেন। আমরা তাদেরকে থাকার পাশাপাশি খিচুরি, ডাল ভাতও দুই বেলা দিচ্ছি। যতদিন তাদের বাসা বাড়ি থেকে পানি না নামবে ততদিনই তারা এখানে থাকবেন এবং তাদেরকে খাবার সরবরাহ করব আমরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!