1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

সম্মেলনকে স্বাগত জানিয়ে ছাত্রলীগ নেতা তপুর নেতৃত্বে শহরে মিছিল

  • আপডেট টাইম :: রবিবার, ৫ মার্চ, ২০১৭, ১.০৬ পিএম
  • ৫৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আগামী ১১মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের আগমন উপলক্ষ্যে সুনামগঞ্জ শহরে মিছিল, সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার বেলা ৪টায় জেলা ছাত্রলীগের সমাজ সেবা বিষয়ক সম্পাদক হাবিব আল হাসান তপুর নেতৃত্বে এ মিছিল বের হয়।
শহরের কাজিরপয়েন্ট থেকে কয়েকশত নেতাকর্মীর মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে সমাবেশ করে। জেলা ছাত্রলীগের সমাজ সেবা বিষয়ক সম্পাদক হাবিব আল হাসান তপুর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য রাজীব সেনের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ রিজেন, মাসরুর কবির আনাস, আক্তারুল আলম, জেলা ছাত্রলীগ নেতা আবু সালেক, জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক তাহের আহমদ মন্টি, সহ-সম্পাদক মোহাইমিনুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগ নেতা সাগর, সামিউর রহমান শাহীন, মারুফ, নাহিন হক, আলম, অপি, শুভ, দেবাশিষ, দেলোয়ার হোসেন ফরহাদ, আসাদ, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঙ্গল সিনহা শুভ, সৌরব, জনি, মাহিন, মঈন, ইউসুফ, আবির দেবনাথ রুবেল, নিজুম প্রমুখ।
সমাবেশে বক্তারা আসন্ন জেলা সম্মেলন জেলা ছাত্রলীগের সমাজ সেবা বিষয়ক সম্পাদক হাবিব আল হাসান তপুকে সভাপতি মনোননিত করার জন্য জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের প্রতি দাবি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!