1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বন্যার্তদের মাঝে এমপি শামীমা শাহরিয়ারের শুকনো খাবার বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৮.১৮ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় পানি বন্দী লোকজনের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন কেন্দ্রীয় কৃষক লীগ নেত্রী সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।
মঙ্গলবার দুপুরে জেলা ও বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের সহযোগিতায় বিশ^ম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ব্রজনাথপুর, বাঘমারা, দুর্গাপুর, ধরেরকান্দা গ্রামে প্রায় আট শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার হিসেবে চিড়া, মুড়ি, গুড় ও খাবার স্যালাইন বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।
এসময় তিনি বলেন,‘ আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে আছে। কোন বন্যার্ত মানুষকে না খেয়ে থাকতে দিচ্ছে না আওয়ামী লীগ সরকার। ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিনিয়িত বন্যায় কবলিত মানুষদের খোঁজ-খবর রাখছেন। তাদের জন্য খাবার পাঠিয়েছেন। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইনশাআল্লাহ আমরা এই দুযোর্গ কাঠিয়ে উঠতে পারবো। আমাদের আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বন্যার্ত মানুষের পাশে আছেন।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ূন কবীর মৃধা, যুগ্ম আহবায়ক রুকন মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুল কাহার, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মনির হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জ্যোতিষ সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মধু মিয়া, যুব লীগ নেতা জামাল হোসেন, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রুনু আচার্য প্রমুখ।
এর আগে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!