1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রতারক সাহেদের খুঁজে মৌলভীবাজারে তৎপর পুলিশ!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৯.৩২ এএম
  • ৪২৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ঢাকার রিজেন্ট হাসপাতালের মালিক ও নানা অপকর্মের হোতা সাহেদ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থান করছে এ নিয়ে সোমবার সারা দিন ব্যাপক আলোচনার ঝড় বইছে মৌলভীবাজার জুড়ে। আর এ নিয়ে ব্যাপক তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। অবশেষে গভীর রাত পর্যন্ত কোথাও সাহেদের কোনো অস্তিত্ব খোঁজে পাওয়া যায়নি।

গতকাল সোমবার দুপুরের পর মৌলভীবাজার জেলায় চাউর হয়ে যায় রিজেন্ট হাসপাতালের মালিক মৌলভীবাজার শ্রীমঙ্গলে অবস্থান করছেন। পাহাড়ের ভেতর একটি রিসোর্টে তিনি আছেন বলে এসময় গুজব ছড়ায়। আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজনরাও সক্রিয় হয়ে উঠে। অতি গোপনে একাধিক হোটেল রিসোর্টসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। গভীর রাত পর্যন্ত চলে নজরদারি। এমনকি গুরুত্বপূর্ণ সড়কে গাড়ি আটকে তল্লাশি চালানো হয় সাহেদের খোঁজে। কিন্তু রাত ১২টার পরও কোথাও সাহেদের কোনো হদিস মেলেনি।

শ্রীমঙ্গল থানার এএসপি রওশনুজ্জামান এ রকম কোনো আলামতের কথা তার জানা নয় বলে জানিয়েছেন। শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানিয়েছেন, শ্রীমঙ্গলে সাহেদের অবস্থানের কথায় ব্যাপক নজরদারি ছিল। তবে তাকে কোথাও পাওয়া যায়নি।

এদিকে মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান বলেছেন এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য জানা নেই।

র‌্যাব বলছে, সারা দেশেই সাহেদকে আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এদিকে মৌলভীবাজার সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে।

অপরদিকে মিডিয়াকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!