1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

প্রতারক সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৯.২৭ এএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
অর্থ আত্মসাৎ মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

সোমবার সন্ধ্যায় এই আদেশ জারি করা হয়। এদিন সন্ধ্যায় ঢাকা মুখ্য মহানগর মাজিস্ট্রেট মো. মাইনুল ইসলামের আদালত এ পরোয়ানা জারি করে।

তিন কোটি ৬৮ লাখ টাকা জালিয়াতির দুটি মামলায় তাকে গ্রেপ্তারে এ পরোয়ানা জারি করা হয়।

অভিযোগকারী রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত মাসুদ এন্টারপ্রাইজের মালিক। তিনি পৃথক দুটি মামলায় শাহেদের বিরুদ্ধে তিন কোটি ৬৮ লাখ টাকার মালামাল কিনে তা পরিশোধ না করার অভিযোগ আনেন।

আদালত উত্তরা পশ্চিম থানার ওসিকে ১৩ আগস্টের মধ্যে শাহেদকে হাজির করার নির্দেশ দেন।

অভিযোগে মাসুদ জানান, সাহেদ ২০১৮ সালে দুই দফায় তার কাছ থেকে মোট তিন কোটি ৬৮ লাখ টাকার নির্মাণ সামগ্রী কিনলেও টাকা পরিশোধ করেননি। উল্টো তাকে হুমকি দেন। তিনি এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও অভিযোগ জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!