1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দিরাইয়ে বানবাসী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৮.৫১ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) বেলা ২টায় দিরাই পৌর সদরের উচ্চবিদ্যালয়, দিরাই ডিগ্রি কলেজ ও দিরাই জামেয়ায় আশ্রিত ১৫৩টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সোহেল মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, পৌর মেয়র মোশাররফ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর এ বি এম মাসুম প্রদীপ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী প্রমুখ।

এরপর পৌর সদরের দোওজ, দাউদপুরসহ বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও বানভাসি মানুষের খোঁজ-খবর নেন জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সোহেল মাহমুদ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!