1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে ‍দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৮.৪৯ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে আবারও দুইপক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। উপজেলার মোহাম্মদপুর গ্রামে গতকাল রবিবার সন্ধ্যার দিকে এ সংর্ঘষের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহম্মদপুর গ্রামের নজরুল ইসলাম ও সুহেল মিয়ার পক্ষের মধ্যে পূর্ববিরোধের জের ধরে প্রায় একমাস পূর্বে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের লোকজন আহত হন। ওই ঘটনায় জগন্নাথপুর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। মামলার পর দুইপক্ষের আসামিরা সম্প্রতি আদালত থেকে জামিনে ছাড়া পান। এই মামলাকে কেন্দ্র করে গতকাল প্রথমে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘন্টাব্যাপী সংঘর্ষে দুইপক্ষের ১০ জন আহত হন। আহতরা হলেন- আব্দুল কাইয়ুম (৪৫), কবির আলী (৪৪), নজরুল ইসলাম (২২), মিজান মিয়া (১২), আকবর আলী (২২), শিপল মিয়া (২০), সুজন মিয়া (২৫) মনোয়ার মিয়া (১৪), জুয়াবের আহমদ (১৫) ও জুবায়ের আহমদ (১৫)। এর মধ্যে নিজাম মিয়া ও আকরব মিয়াকে জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই রফিক মিয়া বলেন, জামিনে ছাড়া পেয়ে মামলাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!