1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ফারাক্কা বাঁধ নির্মাণের কারণে পানিপ্রবাহ কমেছে: পানিসম্পদ মন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ মার্চ, ২০১৭, ৪.১০ পিএম
  • ৫৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, গঙ্গা ব্যারেজ নির্মাণে ভারত ও বাংলাদেশের যৌথ কারিগরি কমিটির মাধ্যমে পরীক্ষা-নিরিক্ষা চলছে। আজ শুক্রবার বিকেলে কুষ্টিয়া কুমারখালী উপজেলা শিলাইদহ কুঠিবাড়ী রক্ষাবাঁধ প্রকল্পের ব্লক নির্মাণ কাজের উদ্ধোধনকালে সাংবদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চুক্তি অনুযায়ী ভারত থেকে বাংলাদেশ পানি পাচ্ছে কি-না এমন এক প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ আরো বলেন, ভারত থেকে যে পানি পাওয়ার কথা তার কাছাকাছি পাচ্ছি। ফারাক্কা বাঁধ নির্মাণের আগে পদ্মায় যে পানি প্রবাহ ছিলো তা অনেকটা কমে গেছে।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ আনুষ্ঠানিকভাবে ১৮০ কোটি টাকা ব্যয়ে এ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম (বীর প্রতীক), আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আলীসহ পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।হাফিজুর রহমান, দীপু সেনগুপ্ত, আ. মজিদ খান, মানিক প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!