1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্তদের পাশে এমপি রতন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুলাই, ২০২০, ৪.১৪ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

রাজন চন্দ :: তাহিরপুর

টানা কয়দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ -১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন।
আজ রবিরার দিনব্যাপী বন্যায় কবলিত হয়ে আশ্রয় কেন্দ্রে থাকা উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মোয়াজ্জেম পুর উচ্চ বিদ্যালয়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের ভবন ও মারহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়ে থাকা ৩ শতাধিক বন্যার্তদের মাঝে দলীয় নেতা-কর্মিদের সঙ্গে নিয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
বন্যার্তদের মাঝে বিতরনকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী মুর্তজা, ইকবাল হোসেন তালুকদার, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম,উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক আইরিন আক্তার প্রমুখ।
সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, হাওর এলাকায় বন্যাসহ যে কোনো প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় আমরা সার্বিকভাবেই প্রস্তুত রয়েছি। সেই সাথে এলাকার বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনসহ দলীয় নেতাকর্মিরা সার্বক্ষণিক বন্যার্তদের পাশে থেকে তাদেরকে সার্বিকভাবে সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!