1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

করোনা রোগীর সেবায় মমতাসিক্ত হাতে একজন সাথী বিশ্বাস

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জুলাই, ২০২০, ৭.৩৬ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

রাজন চন্দ::

প্রাণঘাতী এই মহামারিকালে যখন করোনারোগীদের সামাজিক এবং পারিবারিকভাবে হতে হচ্ছে হয়রানির শিকার, করোনা আক্রান্ত বাবা-মার মরদেহ গ্রহণেও পর্যন্ত অস্বীকৃতি জানাচ্ছে সন্তান, মরদেহ সৎকারে এগিয়ে আসছে না পাড়া প্রতিবেশী ও আত্মীয়-স্বজন, তখন নিজ জীবনের ঝুঁকি নিয়ে করোনারোগীদের দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন সিলেটের সাথী রানী বিশ্বাস।

সাথী রানী বিশ্বাস বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ইউনিটের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন । দেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই দায়িত্ব নিয়ে দীর্ঘ ২ মাসেরও বেশি সময় ধরে শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন তিনি ।

মানুষের সেবার জন্য সেবিকা সাথী বিশ্বাস নিজেকে রেখেছেন পরিবার থেকে অনেকটা দুরে। সংসারে থাকা হ্রদ রোগে আক্রান্ত স্বামী ও একমাত্র কন্যা সন্তানও সাথী রানীর এই মানব সেবায় উৎসাহ দিয়ে যাচ্ছেন অবিরত।

করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে সাথী রানী বিশ্বাস নিজেও হয়েছেন করোনা সংক্রমিত। নিজে করোনা আক্রান্ত হলেও মানসিকভাবে ভেঙে পড়েননি তিনি। পরিবারের সবার থেকে নিজেকে দুরে রেখে নিজেই নিজের পরিচর্যা করে করোনা জয় করেছেন তিনি।

জানা যায়, মানব সেবায় নিয়োজিত সাথী বিশ্বাসের
করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর শুনতে হয়েছে উল্টো নানাবিধ কথা। সাথে প্রতিবেশীদের অশোভন আচরণ। এক পর্যায়ে
ভাড়াটে বাসা ত্যাগ করার জন্য মালিকপক্ষ চাপও দিয়েছিলেন একাধিকবার।

সাথী রানীর সঙ্গে কথা বলে জানা যায়, সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে দীর্ঘ ২ মাসের চেয়েও বেশি সময় ধরে দিন-রাতে করোনা রোগীদের সেবা করে যাচ্ছেন তিনি । নিজের মৃত্যুঝুকি জেনেও মানুষের সেবা দিতে গিয়ে ভয় নয় বরং অনেক আনন্দ পান বলে জানান তিনি ।

সাথী বিশ্বাস জানান, হাসপাতালের নিয়ম অনুযায়ী গত ২৫ এপ্রিল করোনা সনাক্তের জন্যে নমুনা পরীক্ষা দিয়ে বাসায় যাওয়ার পর রাতে প্রচন্ড জ্বর আসে। হাত পা সহ পুরো শরীর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে। আমার পুরোনো শ্বাসকষ্টটাও দেখা দেয় বেশি করে । এমতাবস্থায় কারো সহায়তা না পেয়ে ভেবেছিলাম আজ রাতটাই হয়ত আমার জীবনের শেষ রাত। কিন্তু না- করোনা আক্রান্ত মানুষকে সেবা প্রদান ও আমার অক্লান্ত পরিশ্রমের গুনেই হয়ত বেঁচে আছি আর করোনাকে জয় করেছি আমি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!