1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

মোহনপুরে ১২শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করলেন দানবীর মঈনুল হক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ৬.০১ পিএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বন্যার্ত ১২’শ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন মোহনপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা কৃষক লীগ সভাপতি বিশিষ্ট দানবীর মঈনুল হক। মোহনপুর ইউনিয়নে এটাই বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা বলে জানা গেছে। ত্রাণ দিলেও দানবীর মঈনুল হক কোন ছবি তুলে প্রচারণা চালাননি। নেতাকর্মীদেরও এমন প্রচারণা চালাতে বারণ ছিল তার।
জানা গেছে গত ২৫-২৯ জুন সুনামগঞ্জে বন্যা হয়। বন্যার পর মঈনুল হক প্রতিটি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মীদের দিয়ে অসহায় পরিবারের তালিকা করেন। গত সোমবার থেকে বিভিন্ন ওয়ার্ডে তিনি ময়দা, চিনি, চিরা, মুড়িসহ শুকনো খাবার বিতরণ করেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই তালিকাভূক্ত বন্যার্তদের মধ্যে এই ত্রাণ বিতরণ করেন তিনি।
মঈনুল হক বলেন, আমার ইউনিয়ন অবহেলিত। অন্যান্য এলাকার মতো ত্রাণ তৎপরতাও কম। আমি সাধ্য মতো ১২ শ পরিবারকে শুকনো খাবার দিয়েছি। যাদের সাধ্য আছে তাদেরও অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানাই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!