1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে ২৪ ঘন্টায় সুরমার পানি বেড়েছে ৬০ সে.মিটার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ৯.৩৭ এএম
  • ৩৯৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল সুনামগঞ্জে হঠাৎ চাপ সৃষ্টি করেছে। বৃহষ্পতিবার সকাল থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে। বৃহষ্পতিবার সকাল ৯ টা থেকে শুক্রবার ৯টা পর্যন্ত সুরমা নদীতে ৬০ সে. মিটার পানি বেড়েছে। এই সময়ে বৃষ্টিপাত হয়েছে ১৮৩ মি.মি.।
মেঘালয়ে টানা তিনদিন ভারী বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জে আবারও বন্যাপরিস্থিতির আশঙ্কা রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে বৃহষ্পতিবার সকাল ৯টায় সুরমার পানি বিপদসীমার ৭.৩৭ সে.মিটার নিচে থাকলেও শুক্রবার সকাল ৭.৯৭ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে সুরমার পানি বিপদসীমার ১৭ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সূত্র আরো জানায় ৯ জুলাই থেকে মেঘালয়ের চেরাপুঞ্জিতে টানা তিনদিন ভারী বর্ষণ হবে। তবে পূর্ভাভাসের একদিন আগ থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড়ি ঢল সুনামগঞ্জে এসে চাপ সৃষ্টি করছে। যার ফলে নতুন করে সুনামগঞ্জের প্রধান নদী সুরমাসহ সীমান্ত নদীগুলোতেও পানি বেড়েছে। এভাবে পানি বাড়লে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই প্রশাসন প্রতিটি উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসনকে।
গত ২৫ জুন থেকে ২৯ জুন পর্যন্ত পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সুনামগঞ্জে বন্যা হয়। জেলা শহর নিমজ্জিত হয়। ৬৪ টি ইউনিয়নে বন্যা দেখা দেয়। তবে ২৯ জুন থেকে পানি নেমে যায়।
এদিকে বৃহষ্পতিবার সকাল থেকেই বৃষ্টিপাতের সঙ্গে ঘুর্ণিঝড়ও রয়েছে। টানা বজ্রপাত হয়েছে রাতে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান বলেন, সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে। তাই আবারও বন্যার আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘন্টায় ৬০ সে. মিটার পানি বেড়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!