1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

করোনায় সরাসরি নিয়োজিত ডাক্তার-নার্স পাবেন বিশেষ প্রণোদনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ১২.১৯ এএম
  • ৩০০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
নভেল করোনাভাইরাসের সম্মুখযোদ্ধা ডাক্তার-নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী, বিশেষ প্রণোদনা হিসেবে অতিরিক্ত দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এককালীন দেওয়া হবে। গ্রেড অনুযায়ী এ প্রণোদনা দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। তবে সব সরকারি ডাক্তার-নার্স বা স্বাস্থ্যকর্মীরা যেমন এ প্রণোদনা পাবেন না তেমনি বঞ্চিত থাকবেন একই কাজে নিয়োজিত থাকা বেসরকারি খাতে সেবাদানকারীরাও।
পরিপত্রে বলা হয়েছে, সম্মানী বাবদ ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগের অনুকূলে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

উল্লেখ্য, এ প্রণোদনার জন্য সরকার ৩৫০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। এ সম্মানী বর্তমান প্রচলিত অন্য যেকোনো প্রজ্ঞাপন বা আদেশে বর্ণিত সম্মানীর ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা বা অনুদানের অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে বলে এতে উল্লেখ আছে।

কারা সম্মানীর যোগ্য
যুগ্ম সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ সাক্ষরিত পরিপত্রে বলা হয়, বিশেষ সম্মানীর আওতায় শুধুমাত্র করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবাদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীরা এককালীন দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
প্রণোদনা পেতে যা লাগবে
অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, এককালীন বিশেষ এ প্রণোদনা পেতে আবেদনে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নাম এবং আইডি নম্বর উল্লেখ করতে হবে। এছাড়া পদবি, অফিস ও বেতন গ্রেড, মূল বেতন এবং এককালীন বিশেষ সম্মানীর পরিমাণ উল্লেখ করতে হবে।

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় কোন হাসপাতাল বা প্রতিষ্ঠানে নিয়োজিত ছিলেন তার নাম ও ঠিকানাও লিখতে হবে। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় সরাসরি নিয়োজিত ছিলেন মর্মে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের বা স্বাস্থ্য অধিদপ্তরের প্রত্যয়ন আবেদেনর সঙ্গে সংযুক্ত করতে হবে। পাশাপাশি মূল বেতনের সঙ্গে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বা ডিএও বা ইউএও বা ডিসিএও এর প্রত্যয়ন সংযুক্ত করতে হবে।

দুই দফায় হবে যাচাই-বাছাই
বিশেষ প্রণোদনা পেতে আগ্রহীদের নির্দিষ্ট ফরম পূরণ করে স্বাস্থ্য অধিদপ্তর বা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে পাঠাতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে সম্মানীর জন্য উপযুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর নামের তালিকা তৈরি করবে।

এ নামের তালিকা পাঠানো হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের কাছে। সেখানে হবে আরেক দফা যাচাই-বাছাই। চূড়ান্ত ধাপে স্বাস্থ্যসেবা বিভাগ নামের তালিকা পাঠাবে অর্থ বিভাগের কাছে। অর্থ বিভাগ সে তালিকায় সম্মতি দিলে স্বাস্থ্যসেবা বিভাগ সরকারি আদেশ জারি করবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!