1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ-২ আসনে জমা দিলেন সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭, ৯.৫২ এএম
  • ৪৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। বৃহষ্পতিবার দুপুর আড়াইটায় তিনি দিরাই উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন জম দেন। এই আসনে গত বুধবার পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছিলেন জাতীয় পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টির প্রতিনিধিসহ ৭জন। তবে এ পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী জয়া সেনগুপ্তই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপ্রত সংগ্রহ করেছিলেন, জাতীয় পার্টি প্রার্থী জাহের আলী, জাসদ (আম্বিয়া) প্রার্থী সালেহীন চৌধুরী, জাসদ (ইনু) প্রার্থী আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সামছুল হক চৌধুরী, ফখরুল আলম চৌধুরী ও সৈয়দুর রহমান।
এদিকে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তের মনোনয়ন জমাদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, আব্দুল মজিদ খান এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন প্রমুখ।
তবে এ পর্যন্ত একজনই মনোনয়ন জমা দিয়েছেন বলে জানান, দিরাই উপজেলা নির্বাচন অফিসার মো. হাফিজুর রহমান।
আজ এ আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাই হবে ৫ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ মার্চ।
দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!