1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দক্ষিণ সুনামগঞ্জে চোলাই মদের কারখানার সন্ধান, বিপুল মদসহ আটক ১

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জুলাই, ২০২০, ৫.০১ পিএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ চোলাই মদের কারখানার সন্ধান পেয়েছে। পুলিশ বিশেষ অভিযানে ওই কারখানা থেকে ১ হাজার ১শ ৫ লিটার চোলাই মদ উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টায় পুলিশের একটি দল জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের নন্দলাল রবিদাসের বাড়িতে অভিযান চালিয়ে ৩ লাখ ৩১ হাজার ৫শ টাকা মূল্যের ১ হাজার ১শ ৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করে। এ সময় সুভাষ রবিদাস (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের জয়রাম রবিদাসের ছেলে।
এ ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় আসামিরা হলেন- দোয়ারাবাজার উপজেলার টিলাগাঁও গ্রামের জয়রাম রবিদাসের ছেলে সুভাষ রবিদাস (২৮), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামের মৃত রূপচান রবিদাসের ছেলে রবি রবিদাস (২২), সিতারাম রবিদাসের ছেলে রেনু রবিদাস (৪০) ও রামলাল রবিদাস (৩৫) এবং মৃত বিশ্বনাথ রবিদাসের ছেলে বুল্লু রবিদাস (২৫)। তাদের মধ্যে ৪ জন পলাতক রয়েছেন।
আজ বুধবার (৮ জুলাই) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন সাংবাদিকদের সঙ্গে প্রেসব্রিফিংকালে মাদক উদ্ধার ও একজনের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় মাদক ও জুয়া বন্ধে কঠোরভাবে কাজ করব। এই থানা এলাকা মাদক ও জুয়ামুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। আমাদের অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল বাহার, এসআই আলাউদ্দিন, জয়নাল আবেদীন, জহিরুল ইসলাম তালুকদার, আনোয়ার হোসেন, ডিএসবি এসআই জিয়াউর রহমান প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!