1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ডেইলি অবজারভারে নিয়োগ পেলেন সুনামগঞ্জের আমিনুল ইসলাম

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জুলাই, ২০২০, ২.০৮ পিএম
  • ৪৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ঢাকা থেকে প্রকাশিত ইংরেজী দৈনিক “দ্যা ডেইলি অবজারভার” এর জেলা প্রতিবেদক পদে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জের তরুণ গণমাধ্যমকর্মী মো. আমিনুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক সাবেক উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর নির্দেশে ডিরেক্টর মীর মোশাররফ হোসেন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আমিনুল ইসলামকে গণমাধ্যমটির সুনামগঞ্জ জেলার দায়িত্ব প্রদান করাহয়।

৮জুলাই নিয়োগ সংক্রান্ত চিঠি সুনামগঞ্জে এসে পৌছেছে। মো. আমিনুল ইসলাম ২০০৭ সাল থেকেই সুনামগঞ্জের গণমাধ্যম অঙ্গণে সক্রীয়ভাবে কাজ করছেন। তিনি অবজারভার ছাড়াও ২০১৬ সাল থেকে ২৪ ঘন্টা সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ এর সুনামগঞ্জ জেলা প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সুনামগঞ্জ থেকে প্রকাশিত গণমাধ্যম দৈনিক সুনামগঞ্জের খবরের অপরাধ বিষয়ক বিভাগের প্রতিবেদক ও সুনামগঞ্জ২৪.কম এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আমিনুল ইসলাম। এর আগেও বেশ কিছু গণমাধ্যমে কাজ করার সুযোগ হয়েছে তার।

অবজারভারে সংবাদ ও সরকারি বিজ্ঞাপন প্রদান প্রসঙ্গে হটলাইন ০১৭১০০৪৩২৬৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি ই মেইল করতে পারবেন aminul487@gmail.com আইডিতে। মো. আমিনুল ইসলাম সুনামগঞ্জ প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সুনামগঞ্জের গণমাধ্যম অঙ্গণে এই কর্মযজ্ঞের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন আমিনুল ইসলাম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!