1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাতকে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৬.৪১ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি ::
ছাতকে সাবিনা বেগম (১৯) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ছাতক পৌর শহরের নোয়ারাই (ইসলামপুর) এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, মঙ্গলবার ভোররাতে তাঁর স্বামীর বাড়ির পাশের একটি তালাবদ্ধ ঘরে তাঁর ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীতে ছাতক থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এর আগে সোমবার দিবাগত রাতে খাওয়া দাওয়া করে স্বাভাবিকভাবে ঘুমায় সাবিনা বেগম। সকালে তাঁর ঘরের ভেতর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে পাশের ঘরে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়।
নিহত সাবিনা বেগম একই ইউনিয়নের মহিষমারা গ্রামের আব্দুর রহিমের মেয়ে। গত ২৯ দিন আগে নোয়ারাই (ইসলামপুর) এলাকার বাবুল মিয়ার ছেলে সুমন মিয়ার সাথে তাঁর বিয়ে হয়।
ছাতক থানার তদন্ত কর্মকর্তা মইন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!