1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে লন্ডনপ্রবাসীসহ করোনায় আরো ২জনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৬.০৭ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে করোনায় আক্রান্ত হয়ে আরো ২ জনের ২ জনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন উপজেলার ফকির টিলার লন্ডন প্রবাসী শাহ্ মোহাম্মদ বশির মিয়া (৫৭) ও জাউয়া বাজারের আব্দুল গণি (৯১)। মঙ্গলবার সকালে সিলেটের শামছুদ্দিন হাসপাতালে সকাল ৯ টায় মারা যান আব্দুল গণি। তিনি ২ ছেলের বাবা। ওদিকে, সোমবার রাত ১ টা ৪০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান লন্ডন প্রবাসী শাহ্ মোহাম্মদ বশির মিয়া।
জাউয়াবাজারের মরহুম আব্দুল গণির ছেলে ব্যবসায়ী এখলাছ মিয়া জানান, গত ৮ জুন আব্দুল গণি করোনা আত্রান্ত শনাক্ত হন। ১৩ জুন সিলেটের শামছুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ২৬ জুন দ্বিতীয় পরীক্ষায় ফলাফল আসে তিনি করোনামুক্ত। কিন্তু তাঁর শারিরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ওখানেই রাখা হয়। আজ মঙ্গলবার সকাল ৯ টায় মারা যান তিনি।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, যেহেতু তিনি করোনারোগী হিসাবে শামছুদ্দিন হাসপাতালে ভর্তি অবস্থায় মারা গেছেন। সেহেতু করোনা আক্রান্ত বিবেচনায় রেখেই মরহুম আব্দুল গণির দাফন হয়েছে।
অন্যদিকে, ছাতকের ফকির টিলার শাহ্ মোহাম্মদ বশির মিয়া নামের আরেক লন্ডন প্রবাসী করোনা আক্রান্ত হয়ে সোমবার রাত এক টা ৪৫ মিনিটে মারা গেছেন। তিনি গত ১৪ জুন করোনা আক্রান্ত হয়ে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর ধানম-ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। ওখানে সোমবার রাত এক টা ৪৫ মিনিটে মৃত্যু ঘটে তার।
ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী জানান, শাহ্ মোহাম্মদ বশির মিয়া করোনায় আক্রান্ত হয়ে মারা যাবার বিষয়টি অফিসিয়েলি তারা এখনো জানেন না। স্থানীয় লোকজন বিষয়টি জানিয়েছেন। মরহুমের আত্মীয় স্বজনও জানিয়েছেন। এজন্য স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!