1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে মুহিবুর রহমান মানিক উচ্চ বিদ্যালয়ে মাটি ভরাট পরিদর্শনে এমপি মানিক

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২০, ৯.৩০ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে নিজ নামে প্রতিষ্ঠিত উচ্চ বিদ্যালয়ের মাটি ভরাট কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। সোমবার দুপুরে তিনি বিদ্যালয় পরিদর্শন করে কাজের অগ্রগতির খোঁজ-খবর নেন। এসময় উপজেলা আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, স্থানীয় ওয়ার্ড সদস্য ফজলু মিয়াসহ এলাকার লোকজন সাথে ছিলেন। উল্ল্যেখ্য, প্রায় শতবছর ধরে প্রাথমিক শিক্ষা শেষে এলাকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের একমাত্র অবলম্বন ছিলো ছাতক শহরস্থ “ছাতক বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়”। বর্তমান সরকারের আমলে এই হাইস্কুলটি সরকারিকরণ করা হয়। ফলে বন্ধ হয়ে যায় অধিক শিক্ষার্থী ভর্তির দ্বার। নির্ধারিত হয়ে যায় শিক্ষার্থী ভর্তির পরিমাণ। এতে সন্তানদের উচ্চ শিক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এই এলাকার অভিভাবকগন। এলাকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয়দের নিয়ে হাইস্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেন এমপি মানিক। উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতল-মুক্তিরগাও এলাকায় স্থাপিত হয় একটি উচ্চ বিদ্যালয়। সংসদ সদস্যের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ এলাকাবাসী স্কুলটির নাম দেন “মুহিবুর রহমান মানিক মুক্তিরগাও অষ্টগ্রাম” উচ্চ বিদ্যালয়। এতে অনিশ্চয়তার দোলাচল থেকে শতভাগ নিশ্চিত হয় এখানের ৮টি গ্রামসহ এলাকার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হওয়া ছাত্র-ছাত্রীদের। চলতি বছর থেকেই শুরু করা হয় বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!