1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

শাল্লাবাসীর স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে।। জয়া সেনগুপ্তা এমপি

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২০, ৯.২৭ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
দিরাই শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা বলেছেন শাল্লাবাসীর লালিত স্বপ্ন ধীরেধীরে বাস্তবায়ন হচ্ছে। উপজেলার প্রতিটি উন্নয়নমূলক কাজ চলমাণ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতিরজনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হাওরের উন্নয়ন অব্যাহত আছে এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে। ৬ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ঘুঙ্গিয়ারগাঁও গ্রাম সংলগ্ন কাঁচামাল বাজারের উন্নয়ন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, শাল্লা থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ দিপু রঞ্জন দাশ, দিরাই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, শাল্লা উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সুবল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি কাজল বরণ চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু, ঘুঙ্গিয়ারগাঁও বাজার কমিটির নেতৃবৃন্দসহ উপজলা আ.লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন। পরে স্পীডবোটযোগে কুশিয়ারা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি। এরপূর্বে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে প্রধানমন্ত্রীর মুঞ্জুরীকৃত
ভাতা তোলে দেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!