1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

পূর্ণিমার রাতেও বিএনপি অমাবস্যার অন্ধকার দেখতে পায়

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২০, ৪.৫০ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বিএনপিকে নালিশ-অভিযোগের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরে আছে। এই সংকটকালেও তারা আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।
‘তাদের কথা শুনে মনে হয় পূর্ণিমার রাতেও বিএনপি অমাবস্যার অন্ধকার দেখতে পায়’। সেতুমন্ত্রী আজ রাজধানীতে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হাস্যকর বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দুর্নীতিতে পর পর পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছে তারা আজ প্রত্যাখ্যাত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অবস্থান এবং তার ব্যক্তিগত সততা দেশ-বিদেশে সমাদৃত ও প্রশংসিত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজ যেই হোক, শেখ হাসিনার সরকার শূন্যসহিষ্ণুতা নীতিতে অটল।
বিএনপিকে বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে করোনা প্রতিরোধের লড়াইয়ে সহযোগিতা করারও আহ্বান জানান ওবায়দুল কাদের।
করোনা পরিস্থিতিতেও যশোর ও বগুড়া উপনির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকারের এতে কোনো হাত নেই।
তিনি বলেন, করোনাকালেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বিশ্বের অনেক দেশেই জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দিন দিন সরকার সুরক্ষাসামগ্রী বাড়াচ্ছে, ভেন্টিলেশন ব্যবস্থা, ডাক্তার সংখ্যা বৃদ্ধি করছে জানিয়ে বলেন, সরকারের সমন্বিত ও দক্ষতার কারণেই এসব হচ্ছে। অথচ বিএনপির কার্যক্রম শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!