1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: মিলছে তাৎক্ষণিক সমাধান সুনামগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান: ৫ পরিবহনকে জরিমানা সপ্তম বারের মতো বেওয়ারিশ লাশের শেষ বিদায়ে ওসি রতন শেখ! দিরাইয়ে ফ্যামেলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সুনামকণ্ঠের নাসিম ভূমধ্যসাগরে নৌকাডুবি: শান্তিগঞ্জের ৭ জনসহ নিখোঁজ ১৮, নিহত ১১ বাংলাদেশী হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করছে নির্বাচন কমিশন: কমিশনার রফিকুল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭, ৪.৩৩ পিএম
  • ৫৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলেছেন, বহির্বিশ্বে বাংলাদেশের নির্বাচনী ভাবমূর্তি উজ্জ্বল হয় সেজন্য কাজ করছে নির্বাচন কমিশন। আমরা বাংলাদেশে একটি সুন্দর সুষ্টু নির্বাচন ব্যবস্থার লক্ষ্যে কাজ করছি। তিনি জনগণের আস্থা পুনরুদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সর্বস্তরের কর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। উল্লেখ্য আগামী ৬ মার্চ নতুন নির্বাচন কমিশনের অধীনে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনার জগন্নাথপুর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন যাতে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হয় সেজন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখুন। রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ না থাকলে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, ২৮ বিজিবির অধিনায়ক মাহবুবুল আলম, র‌্যাব সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক ফয়সল আহমদ, উপজেলা নির্বাহী অফিষার মো. মাছুম বিল্লাহ, জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!