1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

সরকার বন্যার্ত মানুষের পাশে আছে: পীর মিসবাহ এমপি

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২০, ৯.৫৮ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন, সুনামগঞ্জের মানুষেরা প্রকৃতির সাথে লড়াই করে বেঁেচ তাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুনামগঞ্জে বন্যায় যে ক্ষয়-ক্ষতি হয়েছে আমরা সেই ক্ষয়-ক্ষতি অব্যশই কাটিয়ে উঠতে পারব। শুধু তাই নয় সুনামগঞ্জ জেলায় যে বন্যা দেখা দিয়েছে সেই বন্যার্ত মানুষের জন্য ২০০ মে.টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে।
তারপরও যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের জন্য আমরা কাজ করব। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাদের সেবা করার জন্য আমি সব সময় আপনাদের পাশে আছি আর সুনামগঞ্জে যে বর্ন্যা দেখা দিয়েছে কথা দিচ্ছি আমি বন্যার্ত মানুষের পাশে সব সময় আছি তাকব,আমি দূর্যোগ মন্ত্রীর সাথে কথা বলেছি, স্থানীয় সরকার মন্ত্রীর সাথে কথা বলেছি। কাজে আমি আশা করি আমাদের এলাকায় বন্যায় যে ক্ষয়-ক্ষতি হয়েছে সেটি আমরা দ্রুত কাটিয়ে উঠতে পারব।
তিনি আরো বলেন,আমরা সবাই মিলে এক্যবদ্ধ ভাবে বন্যা ও করোনা পরিস্থিতির মোকাবিলা করতে পারব। করোনা একটি মহামারি এবং সারা বিশ্ব এটির মোকাবিলা করতে হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ তাকবে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন।
রবিবার বিকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যমান করোনা পরিস্থিতি এবং পাহাড়ী ঢলে বন্যার্ত মানুষের মাঝে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের হলরুমে ত্রাণ বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন,বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ^াস, বিশ^ম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান,বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আব্দুর রহমান মাষ্টার, বিশ্বম্ভরপুর উপজেলা জাপা সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল কাদির, বিশ্বম্ভরপুর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও সাবেক ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম তালুকদার বাদাঘাট (দ;) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.এরশাদ মিয়া, জাপা নেতা অবসরপ্রাপ্ত হাবিলদার মুর্শেদ, হিফজুর মিয়া, স্বপন পাল, আমীর হোসেন,উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খোকন,যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার ১০০ জনের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!