1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

সুনামগঞ্জে করোনা যোদ্ধাদের প্রতি সংহতি

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুলাই, ২০২০, ৬.০৩ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
করোনাকালে যারা সম্মুখভাগে থেকে মানুষকে সেবা দিচ্ছেন তাদের প্রতি সংহতি জানিয়েছে ‘আমরা সুনামগঞ্জবাসী’ নামের একটি সংগঠন। তাছাড়া করোনায় সচেতন হয়ে, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে জড়ো হয়ে সংগঠনের সংশ্লিষ্টরা করোনা যোদ্ধাদের প্রতি সংহতি জানান।
সুনামগঞ্জের করোনা যোদ্ধা ডাক্তার, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, ব্যাঙ্কার, সাংবাদিকসহ যারা নানাভাবে জনগণকে করোনাকালে সেবা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনুষ্ঠানে কৃতজ্ঞতা জানানো হয়। তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। হাততালি দিয়ে অভিনন্দন জানানো হয়। এছাড়া করোনাকালে যারা অসচেতনভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করছেন তাদেরকেও সচেতন হওয়ার আহ্বান জানান সংগঠনের সংশ্লিষ্টরা।
আমরা সুনামগঞ্জবাসীর ব্যানারে অনুষ্ঠিত এই সংহতি অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র নাদের বখত, সংগঠনের উদ্যোক্ত লেখক ও সংস্কৃতিকর্মী সুখেন্দু সেন, প্রাক্তন কাউন্সিলর আরতি তালুকদার কলি, ব্যাঙ্কার সুজাদুল হক, আশারফ হোসেন লিটন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!