1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

বেশিরভাগ মানুষেরই করোনার ভ্যাকসিন লাগবে না : অক্সফোর্ডের বাঙালি গবেষক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ৭.৫২ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। ভাইরাসটির হাত থেকে রক্ষা পেতে ভ্যাকসিন ও ওষুধ আবিষ্কারে মরিয়া হয়ে উঠেছে বিশ্ববাসী। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ অধ্যাপক সুনেত্রা গুপ্ত শুনিয়েছেন আশার বাণী। এই বাঙালি গবেষকের দাবি, বেশিরভাগ মানুষেরই করোনার ভ্যাকসিন নেওয়ার কোনো দরকার নেই।

গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন সুনেত্রা গুপ্ত। তিনি বলেন, ‘আমরা দেখেছি যে যারা স্বাস্থ্যবান, বয়স্ক ও দুর্বল নন তাদের বহুমুখী চিকিৎসার দরকার নেই। এ ভাইরাসটি নিয়ে সাধারণ ভাইরাস জ্বরের চেয়ে বেশি চিন্তা করার কোনো কারণ নেই।’

সুনেত্রা গুপ্ত বলেন, ‘যখন ভ্যাকসিন আসবে তখন এটি দুর্বলদের জন্য কাজে লাগবে। আমাদের বেশিরভাগেরই করোনাভাইরাস নিয়ে চিন্তা করার দরকার নেই।’

এই বাঙালি গবেষকের মতে, লকডাউন জারি করে করোনা সংক্রমণ অনেকটাই ঠেকানো সম্ভব হয়েছে। তবে লকডাউন কখনোই করোনা সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!