1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

বিশ্বম্ভরপুরে উপজেলা কৃষক লীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ৪.০৬ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের তত্ত্বাবধানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে একটি আম গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল শান্তি মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার ও বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন।
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবির মৃধার সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সদস্য আনোয়ারুল হক, রোকন মিয়া, ইউপি সদস্যা রেহেনা পারভিন, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাহার, সিদ্দিক আহমদ, সামির আলী, উপজেলা কৃষক লীগের সদস্য দিলোয়ার হোসেন, ধনপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হোসেন আলী তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালু, পলাশ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মসিহুর রহমান প্রমুখ।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন শেষে কৃষক লীগের নেতাকর্মীসহ উপস্থিত স্থানীয়দের মাঝে ১৬০ টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল শান্তি মিয়া ও সদস্য সচিব বিন্দু তালুকদার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!