1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

তাহিরপুরে বানের পানিতে ভেসে গেছে কোটি টাকার বালি পাথর

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ৩.৫২ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ্,::
গত কয়েকদিনের টানা বর্ষণ ও আকস্মিক পাহাড়ি ঢলে উজান থেকে নেমে আসা বন্যার পানির তোড়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফাজিলপুর বালি পাথর মহালে ভেসে গেছে কোটি টাকার বালি ও পাথর।
শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় গত কয়েকদিনের টানা বর্ষণ ও আকস্মিক পাহাড়ী ঢলের তোড়ে হঠাৎ করেই যাদুকাটার শাখা রক্তি নদীর তীর ঘেষা ফাজিলপুর বালি পাথর মহালের মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০মিটার সড়ক পানির প্রবল ¯্রােতে চোখের পলকেই ভেঙে পানির নিচে তলিয়ে যায়। সেই সাথে ভেসে যায় মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ ও মেসার্স জমিলা ষ্টোন ক্র্যাশারের স্টক করা প্রায় ৫০হাজার সেফটি এলসিকৃত ক্র্যাশার মেশিনে ভাঙা চুনাপাথর ও প্রায় ২০ হাজার সেফটি সিলেট বালি। এরফলে দুই ব্যাবসায়ী প্রায় কোটি টাকার ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে।
জাহিদ এন্টারপ্রাইজের সত্বাধিকারী মো. আবুল কাশেম জানিয়েছেন, গত ছয়মাস আগে ব্যাংক ঋণ ও বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে এলসিকৃত চুনাপাথর ও সিলেটবালি কিনে স্টক করেছিলাম। হঠাৎ করে পাহাড়ী ঢলে চোখের সামনের মুহুর্তের মধ্যেই সকল বালি ও পাথর পানির তোড়ে ভেসে চলে গেছে। এমনিতেই করোনা সঙ্কট তার মধ্যে এখন বানের পানিতে সর্বস্ব হারিয়ে পথে বসেছি। এ যেন মরার উপর খাড়ার ঘাঁ। শুধু তাই নয় এখানে আমাদের যে অফিস ঘর দুটি ছিল তা বানের পানি ও ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে।
জমিলা ষ্টোন ক্র্যাশারের স্বত্তাধিকারী মিজানুর রহমান বলেন, এমন হবে কোনদিন ভাবিনি দুটি ষ্টিলবডির বাল্কহেড নৌকা লোড করার কথা ছিল। বানের পানি আমাদের সবকিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে। এখন কিভাবে ঋণ পরিশোধ করবো, কিভাবে আবার ব্যবসা শুরু করবো কিছুই বুঝতে পারছিনা। গত দুুদিন ধরে ২০/৩০জন শ্রমিক দিয়ে কিছু মাল উঠানোর জন্য চেষ্টা করছি। যদি কিছু পাই সেই আশায়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!