1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

দেশে করোনা শনাক্তের সংখ্যা দেড় লাখ ছাড়ালো

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ৩.০৭ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মোট দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ১৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,৯২৬ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, ৭০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮,৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৮,০২,৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ৪,৩৬৪ জন। এনিয় মোট সুস্থ হলেন ৬৬,৪৪২ জন।
গতকাল বুধবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৮,৪২৬টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৩,৭৭৫ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১,৪৯,২৫৮ জন। আর গতকাল আরও ৪১ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১,৮৮৮ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ২,৪৮৪ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬২,১০২ জন।
আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!