1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

দোয়ারায় বানের জলে তলিয়ে যাওয়া যুবকের খোঁজ মিলেনি

  • আপডেট টাইম :: বুধবার, ১ জুলাই, ২০২০, ৭.৩২ এএম
  • ৩৩২ বার পড়া হয়েছে

দোয়ারা প্রতিনিধি:: দোয়ারাবাজারে বানের তোড়ে তলিয়ে নাজির আহমদ (৩০) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। সোমবার রাত পর্যন্ত তার সন্ধান মিলেনি। তিনি সদ্য বিবাহিত ছিলেন।
দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কের পাশে নোয়াগাঁও খালে রবিবার রাতে প্রবল স্রোতের হারিয়ে যান তিনি। নিখোঁজের পর স্থানীয়দের চেষ্টা ও খোঁজাখুজির পর কোন সন্ধান না পাওয়ায় ডুবুরি দলকে খবর দেয়া হয়। তবে মঙ্গলবার রাত দশটা পর্যন্ত তার সন্ধান মিলেনি।
নিখোঁজ যুবক উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গাজীনগর গ্রামের ছিদ্দেক আলীর ছেলে।
দোয়ারাবাজার থানার ওসি আবুল হাসেম নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।
নজির আহমদের প্রতিবেশি আমিনুর রশিদ জানান, মাত্র দু’সপ্তাহ আগে বিয়ে করেছেন নাজির আহমদ। ঘটনার রাতে তিনি একই উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঢুলপশি গ্রামে শ্বশুর রজব আলীর বাড়িতে যাচ্ছিলেন। দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কের নোয়াগাও খাল এর সড়ক দিয়ে যখন পায়ে হেঁটে যাচ্ছিলেন তখন প্রবল স্রোত ছিল। পারাপারের সময় হঠাৎ পা ফসকে গিয়ে পাশের খালের পানিতে তলিয়ে গেলে আর পাওয়া যায়নি।

জানা গেছে নিখোঁজ ব্যক্তি একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতেন। এলাকায় বেশ পরিচিত নাজির আহমদের হারিয়ে যাওয়ার খবর আজ সকাল থেকে ভার্চুয়াল জগত ফেইসবুকসহ অন্যান্য মাধ্যমে বেশ প্রচার হতে থাকে। আজ সারা দিন স্বজনেরা নিখোঁজের স্থান ও আশপাশে অনেক চেষ্টা চালিয়েছেন। নাজির আহমদের সন্ধানে অপেক্ষার গুনছেন সবাই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!