1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

তাহিরপুরের পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ৯.২১ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরের পল্লীতে টিউবওয়েলের পানি নেওয়াকে কেন্দ্র করে নিয়ে আব্দুল জব্বার(৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছ উপজেলার শ্রীপুর(দ.) ইউনিয়নের দুর্লভপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চাচা আব্দুল জব্বারের বাড়িতে ভাতিজা দিলু মিয়ার(২৫) মা রত্না বেগম টিউবওয়েলের পানি আনতে গেলে বাঁধার সম্মূখীন হন। এ নিয়ে দিলু মিয়া ও আব্দুল জব্বারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’জনের মধ্যে দস্তাদস্তি হয়।
এতে আব্দুল জব্বার গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার তাহিরপুর থানার এসআই জহর লাল দত্ত ও পাপেল রায় ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!